মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলের সামনে হামলা, পুলিশসহ নিহত ২
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চেষ্টার ঘটনায় পুলিশসহ ২ জন নিহত হয়েছেন। অস্ত্রধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও অপর সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই অস্ত্রধারী হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। এর পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দ্রুতগতির গাড়ি ক্যাপিটলের নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে। এরপর সেটির চালক নেমে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। তখন পুলিশ গুলি ছুড়লে ওই হামলাকারী মারা যায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্যাপিটল পুলিশ ঘটনার পর তাদের নিজস্ব টুইটার অ্যকাউন্ট থেকে একটি পোস্ট করেছে। পোস্টে বলা হয়, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান। নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভানস। অপরদিকে ঘটনাটিকে সন্ত্রাসবাদের ঘটনা মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে।
এর আগে গত ৬ই জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলে হামলা চালিয়েছিল।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








