মার্কিন কর্মকর্তারা বাংলাদেশে : অডিটে উত্তীর্ণ হলেই নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক মান কতটুকু উন্নত হয়েছে তা নিরীক্ষা করতে বাংলাদেশে গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা-এফএএ’র দুই সদস্যের প্রতিনিধি দল। এই অডিটে উত্তীর্ণ হলেই নিউইয়র্কে ফ্লাইট চালু করতে পারবে বাংলাদেশ বিমান।
এর আগে গেলো বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বেবিচকের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিল এফএএ। বেসামরিক বিমান পরিবহন সচিব জানান, অডিটে ইতিবাচক ফলাফল আসবে বলে তারা আশা করছেন।
বেবিচক ক্যাটাগরি ওয়ান না হওয়ায় বর্তমানে ড্রিমলাইনার উড়োজাহাজ থাকলেও নিউইয়র্কে ফ্লাইট চালু করতে পারছে না বাংলাদেশ বিমান। ক্যাটাগরি ওয়ান না হলে কোন দেশের বিমান যুক্তরাষ্ট্রের আকাশে চলাচলের অনুমতি পায় না।
যুক্তরাষ্ট্রের অডিট কর্মকর্তারা এমন এক সময় বাংলাদেশ সফরে গেলো যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সব মহলে প্রশ্ন উঠেছে। গত এক মাসে দুবাইগামী বাংলাদেশ বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী এক ব্যক্তিসহ তিনজনের অস্ত্র বিমানবন্দরের আর্চওয়েতে ধরা পড়েনি। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তরফ থেকে ছিনতাইকারীর অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানানো হয়েছে। কিন্তু এ নিয়ে বিতর্ক রয়েছে। কেননা, ছিনতাইয়ের চেষ্টা হওয়া বিমানের যাত্রীরা ও সেনাবাহিনীর কর্মকর্তারা প্রকৃতই অস্ত্রের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, এফএএ’র অডিট টিম আসছে নিউইয়র্কে ফ্লাইট বিষয়ে অডিট করতে। তারা অডিট করে আমাদের রিপোর্ট দিবে। আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি এই অডিটের জন্য।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রবাসীদের দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ হয়নি দীর্ঘদিনেও।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








