মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের পরিচয়পত্রের অনুলিপি প্রদান
ইউএসএ নিউজ অনলাইন : মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের পরিচয়পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রাচার প্রধান রাষ্ট্রদূত পিটার এ. সেলফ্রিজ-এর নিকট তার পরিচয়পত্রের অনুলিপি প্রদান করেন। পরিচয়পত্র প্রদানের এ বিশেষ উপলক্ষে রাষ্ট্রদূত সেলফ্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মভার গ্রহণ করায় রাষ্ট্রদূত জিয়াউদ্দিন-কে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি রাষ্ট্রদূত জিয়াউদ্দিন-কে ‘‘চিফস্্ অব ডিপ্লোমেটিক মিশন লেপেল পিন” উপহার দেন।
রাষ্ট্রাচার প্রধান আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের কর্মকালে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন উচ্চতায় উন্নীত হবে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তিনি যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণকে দু’দেশের অংশীদারিত্বমূলক সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত রিচার্ড ই হগল্যান্ড, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাপ, সহকারী রাষ্ট্রাচার প্রধান নিক স্মিটসহ উর্দ্ধতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে মিশন উপ-প্রধান জনাব মুহম্মদ আব্দুল মুহিত রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিচয়পত্রের অনুলিপি প্রদানের আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রাচার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তাদের অংশগ্রহণে একটি কফি রিসেপশন অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নিকট রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানটি শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!