Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ওবামা-রমনির ভাগ্য নির্ধারণ ওহাইওতে!

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: October 29, 2012 | 6:58 AM

অনলাইন ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী কর্তা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেক বিশ্লেষকের মতে, নির্বাচনে ওবামা-রমনির ভাগ্য নির্ধারণ করবেন ওহাইও অঙ্গরাজ্যের ভোটারেরা। রোববার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। নির্বাচনে জয়ী হতে দরকার ২৭০টি ইলেক্টোরাল ভোটের। এই ভোট পাওয়ার ক্ষেত্রে উভয় প্রার্থীর সম্ভাবনাই উজ্জ্বল। তবে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার ক্ষেত্রে আটটি অঙ্গরাজ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এগুলো হলো: কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, উইসকনসিন ও ওহাইও। ২০০৮ সালের নির্বাচনে এসব অঙ্গরাজ্যের সব কটিতে ওবামা জয়ী হয়েছিলেন। এই আট অঙ্গরাজ্যে ৯৫টি ইলেক্টোরাল ভোট আছে। আট অঙ্গরাজ্যের মধ্যে ওহাইওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্তত ইতিহাস সে কথাই বলে। বিভিন্ন জরিপে বলা হচ্ছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিভিন্ন অঙ্গরাজ্যে রমনির চেয়ে ওবামা এখন কমপক্ষে ৪ শতাংশ এগিয়ে আছেন। এসব অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৩৭টি। অপরদিকে রমনির এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলোর ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২০১টি। কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, উইসকনসিন ও ওহিও—এই আট অঙ্গরাজ্যের ৯৫টি ইলেক্টোরাল ভোটই ওবামা-রমনির ভাগ্য নির্ধারণ করে দেবে। আট অঙ্গরাজ্যের মধ্যে ওহাইওসহ পাঁচটিতে এখনো কিছুটা এগিয়ে আছেন ওবামা। তবে প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রমনি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV