মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন দিয়েছে নিউইয়র্ক টাইমস

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন জানাল নিউইয়র্ক টাইমস। মর্যাদাপূর্ণ এই সংবাদপত্রটি শনিবার এক সম্পাদকীয় নিবন্ধে রিপাবলিকান প্রার্থী মিট রমনির বদলে ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন জানিয়েছে। এর কারণ হিসেবে পত্রিকাটি বলেছে, ওবামা ১৯৬৫ সালের পর এ পর্যন্ত সবচেয়ে বড় ধরনের স্বাস্থ্য সেবা নীতি সংস্কারে সাফল্য অর্জন করেছেন, আর একটি মহামন্দা ঠেকিয়েছেন এবং ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছেন। সাথে তার অন্যান্য সাফল্যও রয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়, ‘মি. ওবামা ও তার প্রশাসন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনসহ জঙ্গি সংগঠনটির নেতাদের ওপর হামলা চালানোর ব্যাপারে অবিচল ছিল। ওবামা ইরাক যুদ্ধের ইতি টেনেছেন। কিন্তু সে ক্ষেত্রে মি. রমনি বলেছেন তিনি হলে সেখানে হাজার হাজার মার্কিন সৈন্য রাখতেন।’এএফপি / ইত্তেফাক
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








