মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত নিনা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এন নিনা আহমেদ।
গতকাল শুক্রবার ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসেফিক আইসল্যান্ডার্স (এএপিআইএস) বিষয়ক ১৪ সদস্যের পরামর্শক কমিশনে নিয়োগের জন্য নিনার নাম প্রস্তাব করেছেন ওবামা। ওই প্রস্তাবে ভারতীয় বংশোদ্ভূত তিন ব্যক্তির নামও রয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে ওবামা বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওই অভিজ্ঞ ও প্রত্যয়ী ব্যক্তিরা প্রশাসনে যোগ দিতে সম্মত হয়েছেন। সামনের মাস ও বছরগুলোতে আমি তাঁদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার রিয়েল এস্টেট ফাইনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি জেএনএ ক্যাপিটালের অন্যতম স্বত্বাধিকারী ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নিনা আহমেদ।প্রথম আলো
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি