Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মার্কিন বিজ্ঞানীদের গবেষণা : সবকিছুই অপছন্দ?

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: September 1, 2013 | 2:43 PM

      

Untitled-7সবকিছুই অপছন্দ I কোনো বিষয় পছন্দ না হলে অনেকেই নানান নেতিবাচক শব্দ উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করে থাকে। তবে আশাবাদীরা সচরাচর এমনটা করে না। তারা কৌতূহল নিয়ে বিষয়টি দেখার চেষ্টা করে। কিন্তু কেউ কেউ ঢালাওভাবে সবকিছুই অপছন্দ করে। এ ধরনের প্রবণতার নেপথ্যে কী—এ নিয়ে গ্রহণযোগ্য গবেষণার নজির খুব কম। তবে নতুন এক গবেষণায় মার্কিন বিজ্ঞানীরা মানুষের চরম নেতিবাচক মনোভাবের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের পছন্দ-অপছন্দ, আশাবাদ-নৈরাশ্য এবং অন্তর্মুখী-বহির্মুখী স্বভাব-বৈশিষ্ট্যের গুণগত বিশ্লেষণ করেন। তাঁরা এক হাজার ৩০০ জনের বিভিন্ন আচরণের নমুনা সংগ্রহ করেন। গবেষণায় অংশগ্রহণকারীদের সামনে সামুদ্রিক মাছ, সামুদ্রিক লবণ, টি-শার্ট ইত্যাদি অপ্রাসঙ্গিক ২০০ জিনিসের একটি তালিকা দেওয়া হয়। পরে তালিকায় জিনিসের সংখ্যা কমিয়ে ১৬-তে নামিয়ে আনা হয় এবং মোট অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দুই হাজারে আনা হয়। এতে দেখা যায়, আশাবাদীদের অনেকে কয়েকটি জিনিস অপছন্দ করেন। আর নৈরাশ্যবাদীদের অপছন্দ অসংখ্য বিষয়ে। তবে অপছন্দের ব্যাপারটি প্রত্যেকের পারিপার্শ্বিক অবস্থার ওপর অনেকটাই নির্ভরশীল। গবেষকেরা চূড়ান্ত পর্যায়ে জানান, একজন আশাবাদী ব্যক্তিও অনেক বিষয় অপছন্দ করতে পারেন। আবার নৈরাশ্যবাদীরাও অনেক জিনিস পছন্দ করতে পারেন। সিবিএস নিউজ।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV