মার্কিন মূলধারার কবিতা উৎসবে ‘শব্দগুচ্ছ’র ২৫ বছরপূর্তি অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন মূলধারার কবিতা উৎসব ‘ম্যাস পোয়েট্রি ফেস্টিভল’-এ কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’র ২৫ বছরপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে (৫ মে থেকে ৭ মে) বস্টনের অদূরে সেলেম শহরে অনুষ্ঠিতব্য ম্যাস পেয়েট্রি ফেস্টিভালে কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত বিশেষ আন্তর্জাতিক কবিতা পাঠের আসর ”শব্দগুচ্ছ’র ২৫ বছর: বহুভাষিক কবিতাপাঠ” অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন ‘শব্দগুচ্ছ’ সম্পাদক, কবি হাসানআল আব্দুল্লাহ। কবিতা পাঠ করবেন ইসরায়েলি কবি আমির অর (ভার্চুয়াল), মার্কিন কবি ক্রিস্টিন ডোল ও জোন ডিগবি, তুরস্কের কবি সুলতান ক্যাটো, ও বাঙালি-আমেরিকান কবি নাজনীন সীমন।
উল্লেখ্য, ‘শব্দগুচ্ছ’ গত ২৫ বছর ধরে প্রায় ৬০ দেশের পাঁচ শতাধিক কবির কবিতা প্রকাশ করেছে। অচিরেই প্রকাশ পাবে পত্রিকাটির ২৫ বর্ষপূর্তি সংখ্যা ও এই পত্রিকায় এ যাবত প্রকাশিত কবিতা থেকে বাছাই করে ‘ওয়াল্ড পোয়েট্রি অ্যান্থোলজি’।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল