মার্কিন ১২ কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৬০৭ জন বাংলাদেশি-আমেরিকান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ নিয়ে ১২ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। ৬০৭ জন বাংলাদেশি-আমেরিকান’র দাবি, ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠিতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদ ও অপরাধমূলক কোনো তথ্য না থাকায় তা পক্ষপাতদুষ্ট এবং গ্রহণযোগ্য নয়।
গত মে ও জুন মাসে ১২ মার্কিন কংগ্রেসম্যান সংখ্যালঘু সংখ্যা কমে যাওয়া ও মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি দেন। এর পরই এ নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। হঠাৎ করে ১২ জন কংগ্রেসম্যানের বাংলাদেশ নিয়ে আগ্রহের কারণ অনেকটা রহস্যময় এবং অগ্রহনযোগ্য বলে তাঁরা চিঠিতে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, সাধারণত কোনো বিষয়ে যদি মার্কিন কংগ্রেসম্যানরা নিজেরাই অত্যন্ত উদ্বিগ্ন হন বা তাদের ভোটাররা কোনো বিষয় জানাতে চান, তখন তারা প্রেসিডেন্টকে চিঠি লেখেন। এছাড়া অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে, যেমন – লবিস্ট ফার্ম বা অন্য কোন বেনিফিটের কারনে চিঠি লেখার বিষয়টি প্রচলিত আছে। সেক্ষেত্রে তা হয়ে থাকে তথ্যবহুল ও যুক্তিসংগত ঘটনার রেফারেন্স সম্বলিত।
এ চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কমে আসার তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, অতিরঞ্জন ও একপেশে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশি-আমেরিকানরা। তারা বলেছেন, বিভিন্ন মাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে পরিসংখ্যানবিহীন বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ওই কংগ্রেসম্যানরা।
বাংলাদেশী ইয়ুথ আমেরিকান পক্ষ থেকে এই পিটিশনের উদ্যোগ নিয়েছেন মুলধারার রাজনিতির সাথে জড়িত সাখাওয়াত আলী এবং তথ্য প্রযুক্তিবিদ জেড এ জয়। তারা বলেন, আমাদের ভোটে নির্বাচিত কংগ্রেসম্যানদের কাছে সঠিক ও গুরত্বপুর্ন তথ্য প্রেরনে সাহায্যের জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তাঁরা বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের কাছে কংগ্রেসম্যানদের প্রেরিত বিভ্রান্তিকর চিঠি প্রত্যাহারে সাহায্য করতে পারে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল