মালয়েশিয়ায় সেকেন্ড হোম : সম্পত্তি কেনায় তৃতীয় স্থানে বাংলাদেশিরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মালয়েশিয়ায় সেকেন্ড হোমের আওতায় সম্পত্তি কেনায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা। এ তালিকায় চীন ও বৃটেনের পরই বাংলাদেশের অবস্থান। দেশটির স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী দাতুক রাজা কামারুল বাহরিন জানিয়েছেন, ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যকার সময় থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়।
এতে দেখা গেছে, ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৯৯টি ইউনিট সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বিক্রি হয়। এরমধ্যে চীনের নাগরিকরা কিনেছে সবথেকে বেশি ১৬৬৪টি। বাংলাদেশি নাগরিকরা কিনেছেন তৃতীয় সর্বোচ্চ ২৫০ ইউনিট। এছাড়া ইরানিদের ২১৭টি, পাকিস্তানের ১৯২টি, সিঙ্গাপুরের ১৭৫টি ও যুক্তরাষ্ট্রের ১১৫টি ইউনিট কিনেছে। ২০০২ সালে প্রথম মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্প চালু হয়।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature