Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মা-বাবার প্রতি ভালবাসার অনুকরণীয় দৃষ্টান্ত : ৫ দিন ধরে বৃদ্ধ মা-বাবা কাঁধে নিয়ে অভুক্ত রোহিঙ্গা যুবক অায়ুবের বাংলাদেশে প্রবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: September 10, 2017 | 12:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চারদিকে হত্যা আর ধংসলীলার মধ্যে সব রোহিঙ্গারা যখন নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসছিলেন, তখন  মিয়ানমার থেকে পাহাড়, জঙ্গল, ঝোপঝাড় পেরিয়ে ৫ দিন ধরে বৃদ্ধ মা ও বাবাকে কাঁধে নিয়ে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গা যুবক অাকিয়াবের মো: অায়ুব (২৫)।

তার কাঁধে ৮০ বছরের বৃদ্ধ পিতা দুদু মিয়া এবং ৬৫ বৃদ্ধ মা অাছিয়া খাতুন। বয়সের কারণে অায়ুবের বাবা খুব একটা হাঁটতে পারেননা,মা অসুস্থ। তাই ছেলে অায়ুব ৫ দিন ধরে মা,বাবা কাঁধে নিয়ে বয়ে বেড়িয়েছেন সীমান্তের বিভিন্ন অঞ্চল। কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে রাত কেটেছে অায়ুবের মা-বাকে নিয়ে। মিয়ানমার থেকে সঙ্গে আনা যৎসামান্য শুকনো খাবার বৃদ্ধ মাকে খাইয়েছেন।

তাও আবার ২দিন। ৩ দিন ধরে অভুক্ত তারা। আর ছেলে অভুক্ত ৫ দিনের। তাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা মাত্রই খিদের জ্বালায় কান্না জুড়ে দেন উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর কিছু । গত শনিবার কুতুপালং রাস্তার পাশে দেখা হলে অায়ুব বলেন অনেক কষ্ট ও খিদের যন্ত্রণা সহ্য করে ৫ দিন হেটে মা বাবাকে নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশ প্রবেশ করেছে অায়ুব।

অায়ুব অারও জানান মিয়ানমার বাহিনী যখন একের পর এক গ্রাম পেট্রল দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল, তখন সে মা, বাবা ২ জনকে জুড়ি নিয়ে কাঁধে করে পালাতে থাকে, ৫ দিন ধরে বিভিন্ন জঙ্গল পেরিয়ে অবশেষে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। শুধু এই পরিবার নয়, সীমান্তজুড়ে এখন অসংখ্য কাহিনী। কেউ বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন, কেউ কাঁধে করে নিয়ে এসেছেন প্রতিবন্ধী বোনকে। সবার মুখে হতাশা ও আতঙ্কের ছাপ। স্থানীয় জনগণ নতুন আসা রোহিঙ্গাদের শুকনো খাবার দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা চায় সুন্দর জিবন,বাচাঁর মত মাথা গোজার ঠাই। মাছুম বিল্লাহ ও অাজিজুল হক, কুতুপালং (উখিয়া) থেকে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV