মিশিগানে গুলিতে কমপক্ষে নিহত ৬
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে কালমাজু কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে বন্দুকধারী এখনো ধরা যায়নি এবং যথেচ্ছ ভাবে রাস্তায় গুলি করছে।
মিশিগানের কালামাজু কাউন্টির আন্ডার শেরিফ পল মাটিয়াস বলেন, শনিবার রাতে আমাদের কাউন্টিতে বেশ কয়েকটি গোলাগুলি হয়েছে। মনে হচ্ছে একটি অপরটির সঙ্গে সংযুক্ত, একাধিক মানুষ এই গোলাগুলিতে নিহত হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন কমপক্ষে ৬ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চারজন একটি রেস্টুরেন্টে এবং দুইজন একটি গাড়ির দোকানের সামনে। আততায়ীকে এখনো ধরা যায়নি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী ৫০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ। আরটি টাইমস। ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








