Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মিশিগানে ‘ফাগুন হাওয়া’

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: February 27, 2019 | 6:33 PM

সাইফুল আজম সিদ্দিকী (মিশিগান) যুক্তরাষ্ট্র : আগামী ১৬ মার্চ শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ছবিটি পরিচালনা করেছেন শক্তিমান অভিনেতা তৌকির আহমেদ। যুক্তরাষ্ট্রে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস। শনিবার একমাত্র শোটি অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিট। ফাগুন হাওয়ায় প্রতি ভালোবাসা গোটা যুক্তরাষ্ট্রেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কানাডার বড় শহ গুলোতে ফাগুন হাওয়ায় ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছেচলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। আছেন আমির খানের লগান ছবি-খ্যাত ভারতীয় অভিনেতা যশপাল শর্মাও। তাঁকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে ওই ছবিতে।
ডেট্রয়েট শহরের বেল এয়ার লাক্সারি সিনেমা হলে প্রদর্শিত হবে ছবিটি। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মত ছবিটির মুক্তি নিয়ে মিশিগানের প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা দেখা যাচ্ছে। ছবিটির বেশির ভাগ টিকেট ইতোমধ্যে অগ্রিম বিক্রি হয়ে গেছে। আয়োজকরা অগ্রিম টিকেট কেনার জন্য সকলকে অনুরোধ করেছেন।
ডেট্রয়েটে ছবিটি প্রদর্শনির দায়িত্বে আছে সিনেবাক্সো (Cinebakshow) মিডিয়া। টিকিট পাওয়া যাবে (www.HungamaCity.com/fagunhaoadetroit) ঠিকানায়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সাধারণ ১৫ ডলার, রিক্লাইনার ২০ ডলার। যোগাযোগ: সাফিউল বাশার ৫০৫ ৩০১ ৯৭০৮, আলরাজি সনেট ২১৯ ২১৮ ৫৫৮৪ ও আবির হাসান ৯০৭ ৩৭১ ৭৯২৩।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV