মিশিগানে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী বাঙ্গালি নিহত ও ৫ জন আহত
পার্থ সারথী দেব : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রবাসী বাঙ্গালি বলে জানা গেছে। তার নাম মাহিদুল ইসলাম সুজন। ঘটনাটি ঘটেছে ডেট্রয়েটের কনান্ট রোড ও ম্যাকনিকলস রোডের সংযোগস্থলের কাছে (ডেট্রয়েট দুর্গা টেম্পলের কাছে)। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি সংবাদ মাধ্যমকে জানান, একটি সন্দেহজনক গাড়ীর যাত্রীদের পুলিশ তাড়া করলে দ্রুত গতিতে গাড়ীটি পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল ইন্টারসেকশানে দাড়িয়ে থাকা মাহিদুল ইসলাম সুজনের গাড়ীতে আঘাত করে এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় ও তার বাবাসহ আরো ৪ জন আহত হন। এ দুর্ঘটনায় এখানে থাকা ৬টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়। হ্যামট্রাম্যাক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিহত ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মিশিগান স্টেট পুলিশ ও ডেট্রয়েট পুলিশ বিভাগ হ্যামট্রাম্যাক পুলিশকে এ ঘটনার তদন্তে সাহায্য করছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এদিকে এ অনাকাঙ্খিত মৃত্যুতে বৃহত্তর ডেট্রয়েটের বাঙ্গালি কমুউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সর্বত্র এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সুজনের গ্রামের বাড়ী সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
