মিশিগান বেঙ্গলসের মনোমুগ্ধকর আয়োজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়ু, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ …’ রবীন্দ্র সঙ্গীতের তালে ফুল-পরী সেজে মঞ্চে নেচে উঠে প্রবাসে জন্ম ও বেড়ে উঠা ছোট্ট বন্ধু মঞ্জুরি, আরিশা, আলিসবা, শায়রিন এবং তাজরী। এভাবেই নেচে গেয়ে বর্ণিল এক আয়োজনে সম্পন্ন হয় মিশিগান বেঙ্গলসের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান।


রোববার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের বেভারলি হিলস্ শহরের গ্রোভ হাইস্কুল মিলনায়তনে বার্ষিক নৈশভোজ, গালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জমকালো এ অনুষ্ঠানে মিশিগান, ওহাইয়ো অঙ্গরাজ্য ও কানাডা থেকে প্রবাসি বাংলাদেশিরা অংশ নেন। মিশিগান অঙ্গরাজ্যে ক্রীড়া সংগঠন ‘মিশিগান বেঙ্গলস ক্লাব’ ব্যতিক্রমি এ অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া-পুরষ্কার বিতরণ আয়োজন করে।
এ বছর মিশিগান বেঙ্গলস প্রবাসি বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে। এতে কয়েকশত বাংলাদেশি অংশ নেন। এছাড়া প্রবাস-প্রজন্মের জন্য তিনমাসব্যাপী ফুটবল ক্যাম্পের আয়োজন করা হয়। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সফল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন মিশিগান বেঙ্গলসের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্পন্সর ও কমিউনিটির নেতৃবৃন্দ। প্রধান পৃষ্ঠপোষক ছিল মৃধা ফাউন্ডেশন। এছাড়া এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর করে পারসোনা থ্রেডিং ও সেলুন, বেস্ট ফিনানশিয়াল কর্পোরেশন, ক্রাউন প্রপার্টি।
‘গাড়ী চলেনা চলেনা’ গান পরিবেশন করে শিশু শিল্পী জারা আনোয়ার ও ভিন্নধর্মী এক গানের কম্পোজিশন গেয়ে শুনায় অমিতা মৃধা। আধুনিক গানের সাথে নৃত্য পরিবেশন করে এমি ইসলাম, সুমাইয়া শাম্মা, শারমিন তানিম এবং সানজিদা বন্যা। এছাড়া একক নৃত্য পরিবেশন করে নিধি। জনপ্রিয় সব গানের সাথে নৃত্য পরিবেশন করে রসি-শারমিন জুটি ও মারুফ-রাদিয়া জুটি।
আইয়ুব বাচ্চুর স্মরণে শাফকাত রহমান আবির ও সানি দুটি গান পরিবেশন করে। এছাড়া সুরভী বনিকের গান সকল অতিথিকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন অল ইন্ডিয়া রেডিও-র সঙ্গিতে পুরস্কার প্রাপ্ত লক্ষ্মী প্রীতি ও অরবিন্দ। তাদের গাওয়া জনপ্রিয় কিছু গান দর্শকদের মন জয় করে।
ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া ৬ দলের জার্সি গায়ে চার ছক্কা গানে আলোর খেলা ও নৃত্য নিয়ে আসেন সাইফ, রসি, মারুফ, দীপ এবং পুলক। মিশগান বেঙ্গলসের-২০১৮ সালের কার্যক্রম নিয়ে আবির হাসানের নির্মিত ডকুমেন্টারি সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ও কমিউনিটি নেতা ড. দেবাশিষ মৃধা। ড. মৃধা বলেন, মিশিগানে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনের সাথে থাকতে পেরে আনন্দিত। বিভিন্ন পেশা ও বয়সের বাংলাদেশিদের একত্রিত করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন। সেই সাথে খেলাধুলার জনপ্রিয়তা কাজে লাগিয়ে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার কাজ করতে হবে বলে তিনি জানান।
সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন মাফরুহা জাহান ও সাইফ সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন আলরাজি সনেট ও তৌফিক তোফায়েল। অনুষ্ঠানে চিনু মৃধাকে ক্লাবের পৃষ্ঠপোষক হিসাবে পুরস্কৃত করা হয় ও গোলাম মোস্তফাকে ক্লাবের পক্ষ থেকে আজীবন সম্মাননা পুরষ্কার দেয়া হয়। ক্লাবের ‘ব্যাটসম্যান অফ দ্য ইয়ার’ হন অনুপম মন্ডল। ক্রিকেটে ওয়াইন স্টেট টাইগার্স চ্যাম্পিয়ন হয় ও মিশিগান বেঙ্গল হিরোস হয় রানার আপ। সেরা খেলোয়াড় হন কামরুজ্জামান ফাহিম, সেরা ব্যাটসম্যান সাফায়েত আলম এবং সেরা বোলার হন রেহান শেখ।
ভলিবল টুর্নামেন্টে মিশিগান বেঙ্গল ওয়ারিয়রস চ্যাম্পিয়ন ও মিশিগান বেঙ্গল সুপিরিয়র রানার আপ পুরস্কার লাভ করে। এছাড়া মাহাবুব চৌধুরী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা কোচের পুরষ্কার পান মোহাম্মদ আলমগীর হোসাইন ও সাইফ সিদ্দিকী।
অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার, ড. নাজমুল হাসান শাহিন, ড. নাসিম উদ্দিন, ড. খাজা রহমান, ফরিদা আজিম, ড. জাকিরুল হক টুকু, শিরিন মজুমদার, তৌহিদা হক, ড. মোহাম্মদ নাজমুল আনোয়ার, মোহাম্মদ সুলাইমান বাহার, মাহাবুব চৌধুরী ও সাইদ ফয়সাল।এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!