Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মিষ্টিকুমড়ায় ওজন বাড়ে না

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: December 9, 2013 | 5:18 PM

মিষ্টিকুমড়া ফল নয়, একধরনের সবজি। মোটামুটি সারা বিশ্বেই ফলন হয় মিষ্টিকুমড়ার।

মিষ্টিকুমড়া কুমড়া বা লাউ গোত্রের সবজি হলেও এর স্বাদ অন্যগুলোর মতো পানসে নয় বরং খানিকটা মিষ্টি। তাই ডায়াবেটিক রোগীদের ধারণা, এটি বেশি খেলে রক্তে শর্করা বাড়তে পারে। আবার অনেকের ধারণা, বেশি খেলে ওজনও বাড়তে পারে। আসলে ধারণাটা ঠিক নয়।

মিষ্টিকুমড়ায় কম ক্যালরি রয়েছে। ১০০ গ্রাম মিষ্টিকুমড়ায় ক্যালরির পরিমাণ ২৬, এর মধ্যে সম্পৃক্ত চর্বি বা কোলেস্টেরল শূন্য। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য এটি উপকারী।

মিষ্টিকুমড়ায় আছে প্রচুর আঁশ, ভিটামিন ও খনিজ। সবজির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ আছে এতে—প্রতি ১০০ গ্রামে প্রায় সাড়ে সাত গ্রাম। এ ছাড়া আছে লুটিন, জ্যানথিন ও বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে। জিয়া-জ্যানথিন চোখ ভালো রাখতে ও ম্যাকুলার ক্ষয় রোধ করতে উপকারী, তা গবেষণায় প্রমাণিত। এ ছাড়া বেশ ভালো পরিমাণে বি কমপ্লেক্স, কপার, পটাশিয়াম ও ক্যালসিয়ামও আছে। তবে এসব ভিটামিন ও খনিজের উপকার পুরোপুরি পেতে মিষ্টিকুমড়া বেশি রান্না করে গলিয়ে না ফেলে আধা সেদ্ধ বা স্টিম করা ভালো।l নিউট্রিশন ফ্যাক্ট।প্রথম আলো 

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV