মিসরে লাখো লাখো মানুষের বিক্ষোভের ডাক:আন্দোলনকারিদের উপর বল প্রয়োগ করবে না সেনাবাহিনী
ইউএসএনিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সেখানে লাখো লাখো মানুষের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী পক্ষ৷মিসরের সেনাবাহিনী হোসনে মোবারক সরকারের বিরুদ্ধে যে ১০ লাখ মানুষ জমায়েত হবে তাদের বিরুদ্ধে কোন ধরনের বল প্রয়োগ করবে না। তারা বলেছে তারা মানুষের অধিকারকে খর্ব করবে না।
ইতিমধ্যে সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, তারা আন্দোলনরত জনতার উপর গুলি চালাবে না৷
মিসরের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে চান প্রেসিডেন্ট হোসনে মোবারক৷ তিনি তাঁর সরকারের নব-নিযুক্ত উপ-রাষ্ট্রপতি ওমর সুলাইমানের মাধ্যমে এই আলোচনা চালাতে চান বলে সংবাদ সংস্থা রয়টার্সের এক খবরে প্রকাশ৷ প্রায় এক সপ্তাহ ধরে মিসরের এই আন্দোলন এখন তীব্র আকার ধারণ করেছে৷
অপরদিকে, মিসরের উদ্ভুত সমস্যা সমাধানে সরকার এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ৷ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলছে৷
উল্লেখ্য, প্রায় ৩০ বছর যাবৎ মিশরের ক্ষমতা আঁকড়ে আছেন প্রেসিডেন্ট হোসনে মোবারক৷
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








