Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

মিস ইউএসএ হলেন এরিন ব্র্যাডি

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: June 17, 2013 | 6:10 PM

মিস ইউএসএ হলেন এরিন ব্র্যাডিসব রাজ্যের সুন্দরীদের পেছনে ফেলে এবার মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন এরিন ব্র্যাডি। গত রবিবার রাতে লাসভেগাসের একটি হোটেলে আয়োজিত এবারের এ প্রতিযোগিতায় পঁচিশ বছরের মিস কানেকটিকাট এ মুকুট পরার সৌভাগ্য অর্জন করেন। এনবিসি টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। খবর ফক্স নিউজের।
এরিন ব্র্যাডি মিস ইউএসএ নির্বাচিত হওয়ায় এক বছর নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্র জুড়ে সফর করে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনা সৃষ্টিতে কাজ করবেন।
এবারের প্রতিযোগিতায় মিস মিসিসিপি পারমিতা মিত্র অংশ নেন। পারমিতা মিত্র প্রথম বাংলাদেশি অভিবাসী যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিলেন। ১৯৯২ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে আসে। তখন তার বয়স ছিল এক বছর। এরপর তারা বাংলাদেশে ফিরে যায়। তারা যখন মিসিসিপির হেটিসবার্গে স্থায়ীভাবে চলে আসে তখন তার বয়স পাঁচ বছর। এখন তিনি মিসিসিপি ইউনিভার্সিটিতে মহাকাশ প্রকৌশল নিয়ে পড়াশুনা করছেন।
মিস ইউএসএ আগামী শীতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন। গত বছরের মিস ইউএসএ অলিভিয়া কালপো ১৬ বছর পর মিস ইউনিভার্সের মুকুট পরেন।ইত্তেফাক
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV