Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: December 13, 2019 | 8:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রোহিঙ্গা নিধন, গণহত্যা এবং নির্যাতনের দায়ে মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাজীবীরা। 

দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানির শেষ দিন বৃহস্পতিবার নিউইয়র্কের এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। নিউইয়র্কের ম্যানহাটনে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করে কনশাস সিটিজেনস অব ইউএসএ নামে একটি সংগঠন।

সংগঠনটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নীরব এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ছাড়াও বিভিন্ন দেশের মানুষ যোগ দেন। এ সময় অংশগ্রহণকারীরা মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অনেকদিন ধরে চলে আসা হত্যা, ধর্ষণ ও বাস্তুচ্যুত করার অভিযোগে দেশটির বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশ চলার সময় অংশগ্রহণকারীদের হাতে ‘হত্যা বন্ধ করো’, “নির্যাতন থামাও” “বিচার নিশ্চিত করো”, “রোহিঙ্গা শরনার্থীদের অধিকার দিয়ে নিজ দেশে ফিরিয়ে নাও” ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সেখানে বাংলাদেশের গণমাধ্যমকর্মী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডা. ফেরদৌস খন্দকার বলেন, “এটি কেবল বাংলাদেশের জন্যে সমস্যা নয়। এটি গোটা মানবতার সংকট। নিরপরাধ নারী, শিশুসহ সর্বস্তরের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিচার হতেই হবে। আর সেটি নিশ্চিত করার এখনই সময়”।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, তাদেরকে সম্মান দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এজন্যে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহবান জানান ডা. ফেরদৌস খন্দকার।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV