‘মি. প্রেসিডেন্ট, আমার গার্লফ্রেন্ডকে স্পর্শ করবেন না’
সৌজন্য বা ভদ্রতার খাতিরেই হোক কিংবা সাহস করেই হোক, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্দেশ দেয়ার ধৃষ্ঠতা রাষ্ট্রপ্রধানরাও সচরাচর দেখান না। সেখানে এক মার্কিন নাগরিক ওবামাকে বলে বসলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমার গার্লফ্রেন্ডকে স্পর্শ করবেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। শিকাগোয় এক তরুণী আইয়া কুপার ওবামার পাশে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। এ সময় তার বয়ফ্রেন্ড মাইক জোন্স এহেন মন্তব্য করেন। ওবামাও বিষয়টি খেলোয়াড়সুলভ মনোভাবে গ্রহণ করে পাল্টা-রসিকতা করেছেন। হাসতে হাসতে ওবামা বলেছেন, এক ভাইয়ের দৃষ্টান্ত দিই। তিনি আমাকে অকারণেই বিব্রত করছেন। গার্লফ্রেন্ড কুপার অবশ্য তার বয়ফ্রেন্ডের মতো নির্বোধ নন। ভীষণ লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য। ওবামা তার রসিকতা চালিয়ে গেলেন এবং শেষে মাইকের ঈর্ষার পারদটাকে আরেকটু চড়িয়ে দিতেই আলিঙ্গন করলেন আইয়া কুপারকে এবং হালকা চুম্বন দিলেন যাতে মাইক এ ব্যাপারে বাড়িতে গিয়ে কথা বলার খোরাক পান। কুপারকে তিনি বললেন, মাইককে এ ব্যাপারে কথা বলার খোরাক যোগাতে আপনি এখন আমাকে চুম্বন দেবেন। মজা করে ওবামা বলেন, এখন সত্যিই মাইকের ঈর্ষা হচ্ছে।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল