নিউইয়র্কে মুক্তিযোদ্ধা কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিন পালিত হয় ১৬মার্চ ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইস ইটজি চাইনিজ রেস্টুরেন্ট হলে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী সম্মুখ সমরে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অপরিসীম। কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী অনেকগুলি বইয়ের প্রনেতা। তিনি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘজীবন আপোষহীনভাবে লেখা লেখি করে যাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মোঃ ফজলুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ লিবারেশন ওয়ার ভের্র্টেযান্স ১৯৭১ ইউএসএ ইনক, অধ্যাপক মমতাজ সাহনাজ সভাপতি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, শরীফ কামরুল আলম হিরা বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, এসএম লিয়াকাত আলী বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি গিরিনটাস যুক্তরাষ্ট্র, হালিমা আক্তার লাবণ্য চিফ রিপোর্টার এশিয়ান টিভি বাংলাদেশ, সাদেকুল বদরুজামান পান্না সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক, রাসেল আহম্মেদ জাকি, স্বত্বাধিকারী জাকি হালাল ফুড, যুক্তরাষ্ট্র।
বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মাসুদ রানা টিটো, মসিউল আজম মামুন, মোহাম্মদ নূর ইসলাম ভূইয়া, মোঃ মিজানুর রহমান, কবি আবদুল আজিজ, কবি সালাবত জাং চৌধুরী, গোলাম মোরসেদ, মিসেস কিরণ প্রমূখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কবি সৈয়দ হাসমত আলীর ৬৭তম জন্মদিনে কেক কাটা হয়। উপস্থিত কবিগন কবিতা পাঠ করেন। কবিকে ফুলের শুভেচ্ছা সহ উপস্থিতিরা বহু উপহার সামগ্রী প্রদান করেন। গ্রীন টাচ এর পক্ষ থেকে সম্মাননা পত্র দেওয়া হয়। সবশেষে কবি সৈয়দ হাসমত আলী তাঁর রচিত বহুল আলোচিত গল্পের বই “সত্য ঘটনা অবলম্বনে গল্প ১”। অতিথি ও বিশেষ উপস্থিতিদের এক কপি করে নিজ হাতে উপহার দিয়ে অভিনন্দন জানান।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








