মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউজার্সি স্টেট পার্লামেন্টে রেজ্যুলেশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউজার্সি স্টেট সিনেট এবং জেনারেল এ্যাসেম্বলিতে মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যৌথভাবে পাশ হওয়া রেজ্যুলেশনে বাংলাদেশি-আমেরিকান এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। একইসাথে বাঙালি জাতিকে স্বাধিকার প্রদানে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব এবং সদ্য স্বাধীন দেশটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আত্মনিয়োগকারী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এই রেজ্যুলেশনে।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরুন নবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই রেজুলেশন পাশ হয়।
দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব প্রদানের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভাবনাকে বাস্তবায়িত করতে আত্মনিয়োগ করেছিলেন এবং তা সঠিকভাবে এগিয়ে চলছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত-উল্লেখ করা হয়েছে রেজ্যুলেশনে। ‘সেই চেতনায় বর্তমানে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। বাঙালিরা অত্যন্ত গৌরবের সাথে স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন করছেন জাতিগতভাবে নিজেদেরকে মহিমান্বিত করে। নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশীরা নিজেদের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে বহুজাতিক এ সমাজকে বৈচিত্রমন্ডিত করেছেন এবং আমরা সকলে সম্মিলিতভাবে দেশটিকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছি। এই ধারায় বাংলাদেশও সমৃদ্ধির পথে ধাবিতে হবে-সে সংকল্পই গ্রহণ করবেন সকল বাঙালি মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে’-আশা প্রকাশ করা হয়েছে দীর্ঘ এ রেজ্যুলেশনে।
স্টেট সিনেটর লিন্ডা এম গ্রিনস্টাইন রেজুলেশনটি নিউ জার্সিও প্লেইন্সবরো সিটি কাউন্সিলের মেম্বার এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর কাছে ৫ মার্চ তাঁর অফিসে হস্তান্তর করেন। সেময় উপস্থিত ছিলেন ড. জিনাত নবী, সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, দপ্তর সম্পাদক এ টি এম রানা, কার্যকরী সদস্য এ টি এম মাসুদ প্রমুখ।
ড. নবী প্রবাসীদের পক্ষ থেকে সিনেটর লিন্ডার মাধ্যমে নিউ জার্সির স্টেট পার্লামেন্টের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








