Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মুঠোফোন চুরি ঠেকাতে ‘কিল সুইচ’

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: July 21, 2013 | 3:52 AM

                          অনলাইন ডেস্ক : মোবাইল ফোন চুরি প্রতিরোধে ‘কিল সুইচ’ নামে বিশেষ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সানফ্রান্সিসকোতে। আইফোন ৫ ও গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে মোবাইল ফোন চুরি প্রতিরোধের এ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কেনো পদ্ধতি নেই। যে কারণেই এ দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দূর থেকে মুঠোফোন অকেজো করার প্রযুক্তি যুক্ত করার দাবি করছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মেয়র বরিস জনসনের কাছ থেকেও মোবাইল চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিঠি পেয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগলসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।  এর আগে হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মুঠোফোন ছিনতাই ও চুরিতে বিপর্যস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সমাধান বের করার অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ২০১২ সালে সংগঠিত ছিনতাইয়ের অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই সংক্রান্ত ঘটনা। স্যানফ্রান্সিসকো ছাড়াও ওয়াশিংটন, নিউইয়র্ক, মেক্সিকোতেও মুঠোফোন চুরি ঠেকাতে সমাধান বের করার অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্যেও স্মার্টফোন চুরি ঠেকাতে সচেতনতা বাড়ছে। দূর থেকে যাতে মুঠোফোন অকেজো করে দেওয়া যায় এমন ‘কিল সুইচ’ স্মার্টফোনে যুক্ত করার দাবির কারণে এ ধরনের প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV