Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মুনা’র ন্যাশনাল ও জোনাল কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: December 23, 2020 | 6:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক : উত্তর আমেরিকা বাংলাদেশী-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র ন্যাশনাল ও জোনাল কমিটি গঠন করা হয়েছে।

হারুন অর রশীদ

২০২১-২২ সেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ, এক্সিকিউটিভ ডাইরেক্টও মনোনীত হয়েছেন আরমান চৌধুরী। নতুন কমিটির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হলেন, মাওলানা আবুল ফয়জুল্লাহ, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আহম্মাদ আবু ওবায়দা ও আনিসুর রহমান।

আরমান চৌধুরী

জানা গেছে, সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী সিনিয়র সদস্য ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট ও মজলিশে শুরার সদস্য নির্বাচন করেন সদস্যরা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য মোহাম্মদ এম সুজনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন দিদারুল আলম ও মো: ফারুক আহমেদ।
গত ২০ ডিসেম্বর মজলিশে শুরা ও সিনিয়র সদস্যদের উপস্থিতিতে ন্যাশনাল প্রেসিডেন্ট শপথ গ্রহন করেন। ২০২১-২২ সেশনের নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যরা হলেন, আহম্মাদ আবু ওবায়দা, আবু সামীহাহ সিরাজুল ইসলাম, আরমান চৌধুরী, মোহাম্মদ এম সুজন, আবদুল্লাহ আল আরিফ, এম তোয়াহা আমিন খান, ডা: আতাইল গণী ওসমানী, এটর্নি আব্দুল আজিজ, নাসির উদ্দিন, ড. মোহাম্মদ নকিবুর রহমান, আশরাফ হোসাইন আকবর, খায়রুল হাসান রফিক, প্রফেসর মো: নজরুল ইসলাম।
এদিকে নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডন্ট ২০২১-২২ সেশনের জন্য ন্যাশনাল কমিটি ও জোনাল সভাপতিদের মনোনয়ন প্রদান করেন। নিউইয়র্ক জোন নর্থ এর সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, নিউইয়র্ক জোন সাউথ এর সাফায়াত হোসাইন সাফা। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের জোন সভাপতিদের নাম ঘোষণা করেন ন্যাশনাল প্রেসিডেন্ট। ওয়েষ্ট জোন সভাপতি আশরাফুল হাসান আকবর, ইষ্ট জোন সভাপতি নাছির উদ্দীন, সাউথ জোন সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, নর্থ জোন সভাপতি খায়রুল হাসান রফিক।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV