Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

মুসলিম বিশ্বকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: October 4, 2014 | 11:00 PM

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব মুসলিমকে ইদুল আজহা ও হজের শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে শনিবার ওবামা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেন।
ওবামা বলেন, আমাদের বন্ধু ও প্রতিবেশীরা যখন ইদুল আজহা উদযাপন করছেন তখন যুক্তরাষ্ট্রের মুসলমানরাও ইদুল আজহা ও হজ পালন করছেন।
হজ বিশ্বের মুসলমানদের (শিয়া কিংবা সুন্নি) কাছাকাছি আসতে সাহায্য করে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, মানবতার দৃষ্টিকোণ থেকে জাতি বা সমপ্রদায়, ধর্ম বা বর্ণ এবং লিঙ্গ কিংবা বয়স সবার অধিকারই যে সমান হজ সে কথাই স্মরণ করিয়ে দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঈদে মুসলমানরা একে অপরের খোঁজ-খবর নেবেন এবং ধনীরা গরিবদের সহযোগিতা করবেন।
শেয়ারিংয়ের (ভাগাভাগি) ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন ওবামা।
মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে ওবামা বলেন, মার্কিন জনগণের পক্ষ থেকে মুসলমানদের প্রতি উষ্ণ অভিনন্দন রইল।
প্রসঙ্গত, আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি শনিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ইদুল আজহা পালিত হয়। ভারতীয় উপমহাদেশে ইদুল আজহা পালিত হবে সোমবার। সূত্র: পিটিআই। জাস্ট নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV