মৃত্যুর পর পার্টনারকে বিয়ে!
ডেস্ক: সব কিছুই হয়েছে। দীর্ঘ ১০ বছরের সংসার জীবন। চার চারটি সন্তানের আগমন হয়েছে। হয়নি শুধু বিয়েটা। এরই মধ্যে জগৎ সংসারের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পার্টনার ও সন্তানদের জন্মদাতা। ইচ্ছে ছিল বিয়েটা করে ফেলার। কিন্তু স্থানীয় রীতি অনুযায়ী মানুষকে খাওয়ানোর আয়োজন করার সামর্থ্য ছিল না মহালাল মারান্দি ও শুদকি হামরাম দম্পতির। দারিদ্র্যের কারণে হয়ে ওঠেনি বিয়ের অনুষ্ঠান করা। কিন্তু পার্টনার মহালাল গত সপ্তাহে মারা গেলে মাথায় আকাশ ভেঙে পড়ে শুদকির। নিজের ব্যাপারে যাই হোক দুই ছেলে ও দুই মেয়েকে জারজ সন্তান বলবে সমাজ। বিষয়টি হবে খুবই ভয়াবহ। সন্তানদের সঙ্গে তার জীবনও হয়ে উঠবে দুর্বিষহ। ফলে তার পাশে এসে দাঁড়িয়েছে এলাকাবাসী। আলাপ-আলোচনার পর মৃত স্বামীর সঙ্গে তাকে বিয়ে দেয়ার বিষয়টি ঠিক করা হয়। আসল বিয়ের মতোই আয়োজন করা হয় সবকিছু। মৃত সঙ্গী মারান্দির একটি আঙুল রেখে দেয়া হয় সিঁদুর পরানোর জন্য। শুদকির কপালে পরানো হয় সিঁদুর। তারপরেই সেটা মুছে ফেলা হয় আনুষ্ঠানিকভাবে বিধবা ঘোষণার জন্য। গাল্ফ নিউজকে শুদকি বলেছেন, মৃত সঙ্গীর সিঁদুর পরতে রাজি হয়েছি কেবল বাচ্চাদের বৈধতার জন্য। স্থানীয় মহল্লার প্রধান বলেছেন, এটা একটা অভাবনীয় ঘটনা। এই প্রথম সঙ্গীর মৃত্যুর পর কোন নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। আমরা খুবই খুশি।মানবজমিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








