Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মৃত্যু-বোধের অন্ধকারে এক চিলতে আলো!

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: August 13, 2013 | 9:27 PM

 

উত্তেজিত মস্তিষ্কের তরঙ্গচিত্রঅনলাইন ডেস্ক : উত্তেজিত মস্তিষ্কের তরঙ্গচিত্রমৃত্যুর খুব কাছ থেকে ফিরে জীবনের কাছে আসা মানুষদের অনেকেই বলেন যে, খুব উজ্জ্বল সাদা রঙের আলো দেখার অভিজ্ঞতা হয়েছে তাঁদের আর এসময় তাঁরা শরীরের কোনো অস্তিত্বই অনুভব করেননি। সম্প্রতি মার্কিন গবেষকেরা এ রহস্যে আলো ফেলেছেন।
গবেষকেরা জানিয়েছেন, মৃত্যুর কাছাকাছি অবস্থায় মস্তিষ্কে এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গোচ্ছাস দেখা যায়। যার ফলে এই অজানা অভিজ্ঞতার সম্মুখীন হন তাঁরা।  এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মৃতপ্রায় ইঁদুরের ওপর গবেষণা চালিয়েছেন তাঁরা। গবেষণায় তাঁরা দেখেছেন যে, মৃত্যুর কাছাকাছি পর্যায়ে উচ্চমাত্রায় মস্তিষ্কতরঙ্গ প্রবাহিত হয় এবং পরে তা বন্ধ হয়ে যায়।

গবেষকেদের দাবি, তাঁদের এ গবেষণা মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া মানুষদের জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

গবেষক জিমো বোরজিগিন জানিয়েছেন, অনেক মানুষ ধারণা করেন, চিকিত্সকের হিসেবে যাকে মৃত্যু বলে সে অবস্থায় মস্তিষ্ক অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। গবেষণায় মৃত্যুর কাছাকাছি পর্যায়ে মস্তিষ্ক তরঙ্গ অত্যন্ত সক্রিয় হয়ে উঠতেও দেখা গেছে। 

গবেষকেরা আরও জানিয়েছেন, গবেষণাকালে তাঁরা দেখেছেন যে, প্রাণীর হূত্স্পন্দন বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড পর পর্যন্ত উচ্চ কম্পাঙ্কের মস্তিষ্ক তরঙ্গের অস্তিত্ব টের পাওয়া যায়। এ সময় গামা রশ্মির ওঠানামা টের পান তাঁরা। গবেষকেদের মতে, মস্তিষ্কের বিভিন্ন অংশে তথ্যের সম্পর্ক তৈরির জন্য যে তরঙ্গ স্নায়ুতন্ত্র দিয়ে প্রবাহিত হয় এটি তারই অংশ।

গবেষকেরা জানিয়েছেন, মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে। মস্তিষ্ক তরঙ্গের অতি চাঞ্চল্যকর এ অবস্থায় জন্যই মৃত্যুকালীন পর্যায়ে মস্তিষ্ক জাগ্রত থাকে এবং সাদা আলোর দেখার মতো বিষয়গুলোর অভিজ্ঞতা পান তাঁরা।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়েন গবেষক জ্যাসন ব্রেইথওয়েট এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ধরনের ঘটনাকে ধারণা করা হয় মস্তিষ্কের ‘সর্বশেষ আলোড়ন’। এ অবস্থায় মস্তিষ্ক অতি উত্তেজিত হয় এবং অতিরিক্ত মস্তিষ্ক তরঙ্গ প্রবাহিত হয়।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, হূেরাগের ক্ষেত্রেও মানুষের এ ধরনের অভিজ্ঞতা হতে পারে। তাই এ গবেষণার ফল মানুষের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য আরও নতুন গবেষণার পথ খুলে দেবে।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV