মেয়েদের গণিতভীতি তুলনামূলক কম!
ময়েদের গণিতভীতি তুলনামূলক কম!শ্রেণীকক্ষ বা পরীক্ষায় গণিত বিষয়ে মেয়েদের ভীতি তুলনামূলক কম। জার্মানির একদল গবেষক এমনটিই দাবি করছেন। তাঁদের মতে, মেয়েদের গণিতভীতি বেশি বলে প্রচলিত ধারণা সঠিক নয়।
সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা বলছেন, শিক্ষার্থীদের গণিতভীতিবিষয়ক পূর্ববর্তী সমীক্ষায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে সাধারণ গণিতভীতির কথা বলা হলেও ব্যবহারিক ক্ষেত্রগুলোকে (যেমন: শ্রেণীকক্ষ বা পরীক্ষা) হিসাবের বাইরে রাখা হয়।
জার্মানির কন্সটানজ ইউনিভার্সিটি ও থারগাও ইউনিভার্সিটির গবেষকেরা যৌথভাবে ৭০০ জন ছাত্রছাত্রীর ওপর দুই ধাপে জরিপ চালান। পঞ্চম থেকে একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীদের গণিতভীতি-সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করা হয় এবং পরে মুঠোফোনের মাধ্যমে গণিত পরীক্ষা শুরুর আগে তাদের মানসিক অবস্থার তথ্য নেওয়া হয়। আর দ্বিতীয় ধাপে ওই শিক্ষার্থীদের পরীক্ষাপূর্ব প্রশ্নগুলোর সঙ্গে তাদের ফলাফল-পরবর্তী মানসিক অবস্থার তথ্য তুলনা করা হয়।
সংশ্লিষ্ট দুই গবেষক টমাস গটজ ও ম্যাডেলিন বিয়েগ বলেন, প্রচলিত ভুল ধারণার কারণেই মেয়েদের গণিত সম্পর্কে নিরুৎসাহিত করা হয়ে থাকে। এ কারণেই গণিত-সংশ্লিষ্ট পেশায় নারীর উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। ইউরেকাঅ্যালার্ট।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








