মেয়ের স্কার্টের আকার নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা!
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে মালিয়া আর শাশা। বয়সে তারা এখনও শিশু। তবে এখনই ওবামা তার বড় মেয়ে মালিয়ার স্কার্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বেগটা এমনই যে এ নিয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনাও শুরু করেছেন। ভারতের অনলাইন ট্যাবলয়েড মিড ডে জানায়, গত বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রোকফাস্ট অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওবামা নিজেই এ তথ্য তুলে ধরেন। প্রার্থনা বিষয়ে গুরুগম্ভীর বক্তব্য দেয়া শুরু করলেও এক সময় তাতে রসিকতার উপাদান ঢুকিয়ে দেন তিনি। বক্তব্যে স্ত্রী মিশেল ও বড় মেয়ে মালিয়ার প্রসঙ্গ টানেন তিনি। মেয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রার্থনা কখনো কখনো খুব বিষয়ভিত্তিক হয়। যেমন মাঝে মধ্যে আমি বলি, ঈশ্বর! মালিয়া যখন প্রথম নাচের অনুষ্ঠানে যাবে, যেখানে অনেক ছেলেও থাকবে, আমাকে সে দৃশ্য সহ্য করার মতো ধৈর্য দিও। ঈশ্বর! সে যখন ওইসব পার্টিতে নাচবে তুমি তার স্কার্টটা একটু লম্বা করে দিও! স্ত্রী সম্পর্কে তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। মিশেল আমার সঙ্গে রয়েছে এবং পিতৃত্বের স্বাদ পেতে সহায়তা করেছে বলে। নিজের পদ সম্পর্কে তিনি বলেন, একজন মানুষকে প্রার্থনার প্রয়োজন বুঝিয়ে দিতে প্রেসিডেন্সি বা প্রেসিডেন্টের কার্যভার হচ্ছে একটি অদ্ভুত উপায়!
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








