Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

মোনালিসার সংসারে বিচ্ছেদ

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: April 2, 2014 | 8:40 AM

 

খুব বেশি দিন হয়নি, ১২-১২-১২’তে বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিয়ের পরই মিডিয়া থেকে দূরে সরে যান মোনালিসা। বিয়ের কিছুদিন পরই তাদের দাম্পত্যজীবনে ফাটল দেখা দেয়। একাধিকবার বিচ্ছেদের সুরও বেজেছে তাদের সংসারে। তাদের দাম্পত্যজীবনের এই টানাপোড়নের সংবাদ একাধিকবার দৈনিক ইত্তেফাক-এর বিনোদন প্রতিদিন-এ প্রকাশিত হয়। মাঝে একবার মোনালিসার বন্ধুমহল থেকে জানা গিয়েছিল যে, তাদের বিচ্ছেদের ঘটনাও ঘটে গেছে। কিন্তু এসব বিষয় মোনালিসা সম্পূর্ণ গোপন রাখতে চেয়েছিলেন। এর জন্য তিনি মিডিয়া থেকে এ ক’টা বছর অনেক দূরে রেখেছেন নিজেকে। অবশেষে নিজেই স্বীকার করেছেন বিচ্ছেদের কথা। মোনালিসার কথায়, বিয়ের ৩/৪ দিনের মধ্যেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। বিয়ের আগেও এ রকমটা ছিল, তারা ভেবেছিলেন হয়তো বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, যতই দিন গড়িয়েছে, কলহের বিষয়টি যেন ততই প্রকট হয়েছে। এজন্য দীর্ঘদিন তারা দু’জন আলাদাও থেকেছেন। অবশেষে দু’জন মিলেই বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এখন বিচ্ছেদের আইনি প্রক্রিয়াগুলো চলছে।ইত্তেফাক

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ