Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মোবাইল-আসক্তি ঠেকাতে ‘নোফোন’

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: September 16, 2014 | 11:39 AM

নোফোনআজকাল অনেকের ক্ষেত্রেই এটা সত্য যে মোবাইল ফোন ছাড়া তাঁরা একেবারেই থাকতে পারেন না! মোবাইলে আসক্ত এই মানুষদের জন্য সমাধান ভাবা হচ্ছে ‘নোফোন’।

নোফোন কী? নো ফোনের সাদামাটা অর্থ—ফোন না। অর্থাৎ এটি কোনো মোবাইল ফোনই নয়। নোফোন হচ্ছে আইফোনসদৃশ এক টুকরো কালো প্লাস্টিক। আদতে ফোনের মতো হলেও এতে ফোনের কোনো ফাংশন থাকে না, কিন্তু কাছে ফোন থাকার একধরনের অনুভূতি তৈরি করতে পারে। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
ভারচুয়াল জগৎকে দূরে সরিয়ে বাস্তবতার কাছাকাছি থাকার জন্য ‘নোফোন’ ধারণা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছেন একদল উদ্যোক্তা। তহবিল সংগ্রহের ওয়েবসাইট কিকস্টার্টারে সম্প্রতি তাঁদের এ প্রকল্পটি তুলে এনেছেন। কিকস্টার্টারে এই প্রকল্প সম্পর্কে উদ্যোক্তারা জানিয়েছেন, মোবাইল ফোনের পরিবর্তে এক টুকরো প্লাস্টিক কাছে থাকায় মোবাইল ফোন-আসক্তি দূর হতে পারে।
নোফোনের নির্মাতাদের দাবি, ফোন-আসক্তি সত্যি সত্যি হতে পারে। সব খানেই এটা দেখা যায়। আপনার রোমান্টিক মুহূর্ত নষ্ট করে দেয়, মনোযোগে বিঘ্ন ঘটায়। ছবি দেখার সময় বিরক্ত করে। সত্যিকারের সমাধান হতে পারে এই নোফোন।
সব সময় মোবাইল ফোনে কথা বলার পরিবর্তে প্রযুক্তিমুক্ত একটি বিকল্প হচ্ছে নোফোন। হালকা-পাতলা তারহীন এই প্লাস্টিক পকেটে বা হাতে ফোন থাকার অনুভূতি জাগালেও বিরক্তি তৈরি করবে না; বরং তা ধীরে ধীরে ফোনের আসক্তি কাটাতে সক্ষম হবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV