Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মোবাইল টর্চের আড়ালে

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: October 28, 2014 | 9:08 AM

যেসব অ্যাপ আপনার মোবাইল ফোনকে টর্চলাইট হিসেবে ব্যবহারের সুযোগ করে দেয়, তা আবার আড়ালে আপনার ক্ষতিও করতে পারে। গোপনে তথ্য সংগ্রহ করতে থাকায় এ ধরনের অ্যাপ থেকে নানা বিপদ ঘটতে পারে। এ ধরনের অ্যাপ আপনার ওপর গোপনে নজরদারি করতে পারে বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞরা দাবি করেছেন, স্মার্টফোনে যে ফ্ল্যাশলাইট অ্যাপ ডাউনলোড করা হয়, তা দিয়ে বাজার গবেষণাপ্রতিষ্ঠানগুলো আপনার ওপর নজর রাখতে পারে, আপনার তথ্য সংগ্রহ করতে পারে। ফ্ল্যাশলাইট অ্যাপগুলো যে তথ্য সংগ্রহ করে তা বাজার গবেষণাপ্রতিষ্ঠান ও বিজ্ঞাপন সংস্থাগুলোর কাছে স্থানান্তরিত হয়। এ ছাড়া সাইবার দুর্বৃত্তরা টর্চ অ্যাপ তৈরি করে তা তথ্য সংগ্রহের কাজে লাগাতে পারে, যা থেকে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে জনপ্রিয় ফ্ল্যাশলাইট অ্যাপগুলো এক কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্নুপওয়ালের প্রতিষ্ঠাতা গ্রে মিলিয়েফস্কি এ প্রসঙ্গে বলেছেন, ‘ফ্ল্যাশলাইট অ্যাপ তথ্য চুরির জন্য ব্যবহার করা হলেও খুব কমসংখ্যক গ্রাহকই এই প্রোগ্রামগুলোর সক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন। শুধু মোবাইল ফোনের নিরীহ টর্চ অ্যাপ মনে হলেও এর বাইরেও অনেক কিছু করতে পারে এ ধরনের অ্যাপ্লিকেশন।’
নজরদারির উন্মুক্ত দরজা
মিলিয়েফস্কি বলেন, ‘স্মার্টফোন ও ট্যাবে আমরা এমন সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বিপদের মুখে পড়েছি, যা প্রতিশ্রুত সেবার বাইরেও আরও অনেক কিছুই করতে পারে। আমরা সাইবার দুর্বৃত্তদের কাছে একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছি। বোকামি করে এ ধরনের অ্যাপ্লিকেশন বিশ্বাস করার খেসারত দিতে হয় আমাদের।’

অবশ্য, মোবাইল ফোনে যে বিল্ট ইন ফ্ল্যাশলাইট থাকে, সেগুলো কোনো হুমকি নয়।
ফ্ল্যাশলাইটের জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশনপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, বিনা মূল্যের অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে একটি বিষয় মনে রাখতে হবে, এদের ব্যবসার মডেলের সঙ্গে কোনো না কোনোভাবে গ্রাহকের তথ্য বিক্রির বিষয়টি যুক্ত থাকতে পারে। মার্কিন ওয়াচডগ ফেডারেল ট্রেড কমিশন গত বছরে একটি ফ্ল্যাশলাইট অ্যাপ নির্মাতার বিরুদ্ধে গ্রাহককে না জানিয়ে বিজ্ঞাপনদাতার কাছে তথ্য সরবরাহের অভিযোগ এনেছিল।
বিশ্লেষকেরা জানিয়েছেন, আমাদের কন্টাক্ট তালিকা, লোকেশন তথ্য, আমাদের বার্তা আদান-প্রদানের বিষয় সম্পর্কে স্মার্টফোনের অ্যাপ তথ্য সংগ্রহ করে রাখবে—এ বিষয়টি খুব কম মানুষই চান; অথচ অ্যাপগুলো তাই করছে। আমাদের যন্ত্র ও এতে সংরক্ষিত তথ্য সুরক্ষায় আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।
ফ্ল্যাশলাইট অ্যাপগুলোর গোপন তথ্য সংগহ প্রসঙ্গে প্লে স্টোরের নির্মাতা গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট অ্যাপ সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, তবে যে অ্যাপ তাদের নীতিমালা লঙ্ঘন করে তা তারা প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে।
এদিকে, বুলগেরিয়ার সফটওয়্যার নির্মাতা ও টিনি ফ্ল্যাশলাইটের নির্মাতা নিকোলাই অ্যানানিয়েভ দাবি করেন, ‘আমার অ্যাপ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না এবং আমি মনে করি, অধিকাংশ ফ্ল্যাশলাইট অ্যাপ আমার অ্যাপের মতোই কাজ করে। তবে ব্যতিক্রম কিছু আছে, যেগুলোতে গ্রাহকের অনেক বিষয়ে অনুমতি চাওয়া হয়।’ (দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল)/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV