Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো: কামাল হোসেন এর সাথে নিউইয়র্কে প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 30, 2014 | 12:14 AM

USA_Moulvibazarbashi_Kamal_1ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো: কামাল হোসেন এর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর এক মতবিনিময় সভা গত ২২ শে সেপ্টেম্বর রোববার নিউইর্য়কের খামার বাড়ী রেষ্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল মুসাব্বির এবং সভা পরিচালনা করেন সুহান আহমেদ টুটুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, মৌলভীবাজার আওয়ামীলীগ এর সহসভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান ও যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোছাব্বির।
সভার শুরুতে সদ্য প্রয়াত কুলাউড়ার সন্তান আলবেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবীর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মরহুম আবদুল ওয়াদুদ, মরহুম বেলাল তরফদারসহ প্রবাসে এবং দেশে মৃত্যুবরণকারী সকল মৌলভীবাজারবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন আজমল হোসেন কুনু, বদরুন নাহার খান মিতা, আতাউর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা রশিদ আহমদ, জে মোল্লা সানী, ছালেহ চৌধুরী, লিয়াকত হোসেন, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মুদাব্বির হোসেন, তজম্মুল হোসেন, হারিছ চৌধুরী, মাশুক মিয়া, নুরে আলম জিকো, সিরাজুল ইসলাম বেগ, সৈয়দ এনায়েত আলী, মখন মিয়া, নজরুল ইসলাম, সৈয়দ সাদিক আহমদ, শাহান খান, শফিকুল ইসলাম, নায়েকুল তরফদার, সৈয়দ মামুন, আহমদে জিলু, শাফায়েত আহমেদ, সুলেমান আলা, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, পারভেজ আহমেদ, মিজান চৌধুরী, হেলাল তরফদার, লিটন আহমদ, শাহীন আহমদ, মোস্তাক চৌধুরী, মঈনুর রহমান সোয়েব, আতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মো: কামাল হোসেন কে আন্তরিকভাবে বরণ করে নেন মৌলভীবাজারবাসী।
এ সভা আয়োজনের জন্য মো: কামাল হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মৌলভীবাজারবাসীর সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মো: কামাল হোসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সম্প্রতি নিউইয়র্ক আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV