Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যথাযোগ্য মর্যাদায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: December 15, 2017 | 7:09 AM

স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। গত ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যামাইকায় রয় ড্রাইভিং স্কুলে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপিত, শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের সন্তান ফাহিম রেজা নুর।

সভার শুরুতেই বাঙ্গালী জাতির সকল শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে বক্তারা ১৯৭১ সালে ২৫শে মার্চ থেকে শুরু করে ১৫ই ডিসেম্বর পর্যন্ত সকল শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রণয়ন, জঙ্গিবাদ নিরসনে পরিবার ও বাংলাদেশ সরকারের করনীয়, মুক্তিযুদ্ধকালীন স্মৃতি, পাঠ্যপুস্তকে শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও আদর্শ অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং চেতনায় ও বিশ্বাসে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে যেন কোন প্রকার আপোষ না হয় সেই বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, মুক্তিযোদ্ধা মনির হোসেন, চলচিত্রকার কবির আনোয়ার, অধ্যাপিকা হোসনে আরা, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ফজলুর রহমান, একুশে চেতনা মঞ্চের আহ্বায়ক ওবায়দুল্লাহ মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ ও  ইসমাইল হোসেন স্বপন। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ, জাকিয়া ফাহিম, শাহীদ রেজা নুর, প্রমুখ। সভা পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV