Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন যুক্তরাষ্ট্র শাখার : শিগগির চেয়ারম্যান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি আসবে

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: January 4, 2023 | 12:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিপুল সংখ্যক নেতা ও কর্মীদের উপস্হিতিতে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। নিউইয়র্কে জ্যাকসন হাইটস্ত ইটজি চাইনিজ রেষ্টুরেন্টের মিলনায়তনে ১লা জানুয়ারী ২০২৩ রবিবার সন্ধায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্তে অনুষ্ঠিত হয়।

তৈয়ব তালহার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টনায়ক পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ প্রয়াত জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, উপদেষ্টা সহিদুর রহমান (প্রাক্তন সাংসদ), উপদেষ্টা সৈয়দ শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, তোফায়েল চৌধুরী, এস এম ইকবাল, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু,আবুল কাসেম চৌধুরী, নুর ইসলাম বর্ষন, মোহাম্মদ মনিরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজি, হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্তা, মহিলা নেত্রী ও বালাগন্জ উপজেলা প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, কাজী আব্দুল আওয়াল, এন এস এন রুবেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর।

সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল ও মাহবুবুর রহমান অনিক পবিত্র ওমরা হজ পালনের জন্য যুক্তরাষ্টের বাইরে থাকার কারনে প্রতিষ্ঠা বার্ষিকিতে উপস্হিত হতে পারেননি।

সভায় বিভিন্ন বক্তারা সাবেক রাষ্টপতি মরহুম এইচ এম এরশাদ ও জাতীয় পার্টি সরকারের বর্ণাঢ্য সরকার পরিচালনার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ আজও স্মরন করে জাতীয় পার্টি সরকারের শাসনামল, যেখানে কোন গুম, খুন ও ব্যংক লুট ছিলনা, ছিলনা এত দুর্নীতির হিড়িক। বক্তারা আরো বলেন, বিভিন্ন মেঘা প্রজেক্টের নামে হাজার হাজার কেটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা হচ্ছে। বাংলাদেশে সত্যিকারের আইনের শাসন এবং অর্থনীতির চাকা সচল রাখার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টির সরকার প্রতিষ্টা করা অতিব দরকার, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া প্রয়াত রাষ্টপতি হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, কিছু আইনি জটিলতার কারনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি আসেনি, তবে শিগগিরই এই আইনি জটিলতা নিরসন হবে এবং পূর্ণাঙ্গ কমিটি জাতীয় পার্টির চেয়ারম্যান দারা স্বাক্ষরিত হয়ে আসবে ইনশাআল্লাহ।

সভায় জাতীয় পার্টিতে যোগদান

জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকির আলেচনা সভায় মোহাম্মদ নিরু এবং শিলা সূলতানা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সহিদুর রহমান প্রাক্তন সাংসদ এর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় মন্চে উপস্হিত ছিলেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, এস এম ইকবাল, কাশেম চৌধুরী, ফাহিমা রোজি, আব্দুল কাদির লিপু, মনিরুজ্জামান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV