যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র মহান একুশে উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপন করেছে ‘যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক’। এ উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসে খাবার বাড়ী চাইনিজে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসেম। মঞ্চে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কাজী সাফকাত হাসান, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক এসপিও মোহাম্মদ মাহবুবুল হক, জাতিসংঘ সিনিয়র ইকোনোমিস্ট আব্দুল আলিম, মো: মিজানুর রহমান বাবুল।

বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা শাহাজান আলী, উপদেষ্টা আব্দুল আলিম, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, মো: মাহবুবুর রহমান, এডভোকেট আব্দুল মজিদসহ আরো অনেকে।বক্তারা মহান একুশের গৌবর গাঁথা ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা রক্ষার জন্য জীবন দিল রফিক, সালাম, বরকত,জব্বারসহ নাম না জানা আরো কয়েকজন বীর। রচিত হলো মানবজাতির জন্য এক বিরল ইতিহাস। বাঙালি জাতি মাথা উচু করে দাঁড়াল সবার সামনে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাঙালির গন্ডি ছাড়িয়ে এই দিবসের অংহকার এখন বিশ্বের ভাষাভাষীর প্রতিটি মানুষের।
একুশ অমরত্ব লাভ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মাধ্যমে। বাঙ্গালীই একমাত্র জাতি যারা রক্তের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকের এই দিনে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলা মায়ের যে সকল সূর্য সন্তানরা রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে ছিল তাদের প্রতি জানাচ্ছি পরম শ্রদ্ধা ও অসীম কৃতজ্ঞতা।
তারা বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালির আত্মত্যাগের কাহিনী পৃথিবীর সবাই এখন জানে। একুশ বাঙালি জাতির চেতনা ও গৌরবের উৎস। একুশ আমাদের অহঙ্কার। আমাদের সামগ্রিক পরিচয়। পৃথিবীতে বাঙালি ছাড়া দ্বিতীয় কোনো জাতি নেই যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। সবশেষে সভাপতির বক্তব্যে ও ভাষা শহীদদের মাগফেরাত কামনার মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








