যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার পরিকল্পনাকারী বাংলাদেশি নাইমুরের যাবজ্জীবন কারাদন্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর রহমান জাকারিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করায় নাইমুরকে এ সাজা দেয়া হয়েছে।

লন্ডন পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী নাইমুর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে ছুরি অথবা আগ্নেয়াস্ত্রের হত্যার পরিকল্পনা করেছিল। ব্রিটেনের সন্ত্রাস দমন সমন্বয়ক ডেন হেডেন বলেন, হামলা পরিকল্পনার সময় নাইমুর মনে করত, সে অনলাইনে আইএসের সাথে যোগাযোগ করছে। প্রকৃতপক্ষে সে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেশন অফিস এবং যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম আই-৫ এর গোয়েন্দা অফিসারদের সাথে কথা বলত।
উল্লেখ্য, নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করত। গোয়েন্দারা ২০১৭ সালের ২৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করে। সূত্র : রয়টার্স
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion