যুক্তরাজ্যের ভবিষ্যত রাজার জন্ম
ডেস্ক: যুক্তরাজ্যের ভবিষ্যতের এক রাজা জন্মগ্রহণ করেছে। আজ রাতে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন জন্ম দিয়েছেন সেই সৌভাগ্যবান সন্তান। এ আনন্দে পুরো যুক্তরাজ্যে আনন্দের বাণ ডেকেছে। পিতা প্রিন্স উইলিয়ামের যেন আনন্দের শেষ নেই। তবে এতোদিন যে জল্পনা চলছিল তার অবসান হয়েছে এর মধ্য দিয়ে। কারণ এতদিন বলাবলি হচ্ছিল কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম মেয়ে সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন বলে জল্পনা ছিল। কিন্ত এখানে যে কথা অবশ্যই বলতে হবে তা হলোÑ এই সন্তানের দাদী প্রিন্সেস ডায়ানা আজ পৃথিবীতে বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই তার চেয়ে অন্য কেউ বেশি খুশি হতেন না। সারা বিশ্বের মিডিয়া এখন ব্রেকিং নিউজ হিসেবে এ খবর প্রচার করছে। বলা হচ্ছে, কেট যে সন্তানের জন্ম দিয়েছেন তার ওজর ৮ পাউন্ড ৬ আউন্স। স্থানীয় সময় বিকাল ৪ টা ২৪ মিনিটের সময় জন্মেছে ওই শিশু। তখন কেটের পাশে ছিলেন স্বামী উইলিয়াম। তবে সন্তান জন্মানোর এ ঘোষণা দেয়া হয় স্থানীয় সময় রাত সাড়ে আটটায়। এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে নেমেছে লাখো মানুষের ভিড়। তারা আনন্দ উদযাপন করছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সবাই অভিনন্দন জানিয়েছেন কেট ও উইলিয়ামকে। সঙ্গে সঙ্গে তাদের সন্তানকে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাজ শিশুর জন্মকে সারা দেশ উদযাপন করবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








