Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাজ্যে বিশ্বের প্রথম ব্রেইল ফোনের বিক্রি শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 17, 2014 | 10:34 PM

তরিকুর রহমান সজীব : 
প্রযুক্তিকে ব্যবহার করে নানা ধরনের মানবিক সীমাবদ্ধতা অতিক্রম করছে মানুষ অনেকদিন থেকেই। এর ধারাবাহিকতায় এবারে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি হলো বিশেষ ধরনের ব্রেইল ফোন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওনফোন (OwnFone) তৈরি করেছে বিশ্বের প্রথম এই ব্রেইল ফোন। এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ফোন তৈরি করলেও সেগুলো বাণিজ্যিকভাবে বাজারে আসেনি। সেদিক থেকে বিবেচনা করেই ওনফোনের তৈরি এই ব্রেইল ফোনকেই বলা হচ্ছে বিশ্বের প্রথম ব্রেইল ফোন। এই ফোনের সামনের এবং পেছনের অংশগুলো তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে, যাতে ফোনের সামনের এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ব্রেইল প্রযুক্তির সংখ্যা এবং অন্যান্য কোড। ব্রেইল ফোনের নির্মাতা ওনফোন জানিয়েছে, এই ফোনের সামনের এবং পেছনের দিকটা কাস্টমাইজেবল। অর্থাত্ এই অংশগুলোকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বদলে নিয়ে তৈরি করার সুযোগ রয়েছে। আবার দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে যারা ব্রেইল পদ্ধতিতে পড়তে পারেন না, তাদের জন্যও ব্রেইল ফোনের আলাদা মডেল রয়েছে যেখানে প্রচলিত সংখ্যা এবং অক্ষরগুলোকেই একটু উঁচু করে ছাপানো হয়েছে যাতে করে হাতের স্পর্শেই এগুলোকে সঠিকভাবে বুঝা যায়। যুক্তরাজ্যের বাজারের জন্য তৈরি এই ফোনের দাম রাখা হয়েছে ৬০ পাউন্ড বা প্রায় ১০০ ডলার। ফোনের কেসিংটি ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার কারণেই এটি তুলনামূলকভাবে কমদামে বাজারে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ওনফোনের টম সান্ডারল্যান্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রিমাত্রিক প্রিন্টিংয়ের মাধ্যমে খুব দ্রুত এই ফোনটি তৈরি করা গেছে এবং এতে করে এর নির্মাণ খরচও তুলনামূলকভাবে কম হয়েছে।’ তিনি জানিয়েছেন, এই ফোনের বাটনগুলোকে এমনভাবে কাস্টমাইজ করা সম্ভব যাতে করে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধরা নিজেদের সুবিধামতো ্ববাটনগুলোকে ডিজাইন করে নিতে পারেন। এতে করে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা অনেক বেশি সহজ হবে। আগামী দিনগুলোতে ব্রেইল ফোনকে আরও উন্নত করে এতে সহায়ক নানা ধরনের ফিচার যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন সান্ডারল্যান্ড।ইত্তেফাক

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ