যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মুস্তাক আহমদের সাথে মৌলভীবাজারবাসীর মতবিনিময় নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট মুস্তাক আহমদের সাথে মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত সোমবার রাতে ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।

কমিউনিটি এক্টিভিস্ট লুৎফুর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট তজম্মুল হোসেন, সোহান আহমদ টুটুল, সৈয়দ রুহেল, রোকন আহমেদ, আলতাফ হোসেন, মো: হারুন আলী, মোহাম্মদ শাহ আলম, এ ইসলাম মামুন, জুবায়ের খান জুয়েল, সিদ্ধার্থ চৌধুরী সাগর, মুছা খান, সৈয়দ আলী আহমদ শাহীন, মামুন আহমদ, আলমগীর হোসেন, খোকন আহমদ, মোজাফ্ফর হোসেন, হেলাল তরফদার, তানিম প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুস্তাক আহমেদকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে দেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানান।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের