যুক্তরাষ্ট্রের আরিজোনায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি হাশিম নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটে ফিনিক্স সিটির অদূরে কারা গ্রান্দে এলাকায় নিজ গ্রোসারি স্টোরে ২৩ জুলাই রবিবার সকালে বাংলাদেশির মোহাম্মদ আবুল হাশিম (৪২) দুর্বৃত্তের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। তার দেশের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
এর ৫ দিন আগে ১৯ জুলাই মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি স্টোরে কর্মরত অবস্থায় ইয়াজউদ্দিন আহমদ (২৩) নামে আরেক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। আবুল হাসিমের ঘাতককে গ্রেফতারের সংবাদ পাওয়া গেলেও ইয়াজউদ্দিনের ঘাতক এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
আরিজোনার বাংলাদেশি কম্যুনিটির নেতা এবং ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম জানান, কাসা গ্রান্দে সিটির সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভে অবস্থিত ‘সানলাইট মার্কেট’এ রবিবার সকাল সোয়া ৭টায় বন্দুকধারি দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম।
পিনাল কাউন্টি পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঐ স্টোরে পৌঁছার পর মেঝেতে নিথর দেহ পড়েছিলে আবুল হাশিমের। গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। নিহত আবুল হাশিম ছিলেন ঐ গ্রোসারি স্টোরের মালিক। ৬ বছর বয়সী এক পুত্র এবং দুই বছরের একমাত্র কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে বসতি গড়েছিলেন আবুল হাশিম। তার ৭ ভাই-বোনের সকলেই বাস করেন একই সিটিতে।
কম্যুনিটি লিডার মাহবুব রেজা রহিম আরো জানান, আবুল হাশিমের মর্মান্তিক এই মৃত্যুর সংবাদে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা কম্যুনিটি।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








