Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ এ নিহত পাঁচ লাখ

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: November 9, 2018 | 7:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ এ ২০০১ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তান, ইরাক এবং পাকিস্তনে কমপক্ষে পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর থেকে জঙ্গী দমনে হামলায় এ সংখ্যক মানুষ নিহত হয়েছে বলে বৃহ¯পতিবার প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে। 
ব্রাউন ইউনিভার্সিটি’স ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক অ্যাফেয়ার্সের করা এই গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ৯/১১ এর পর থেকে এই নিহতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ ৭ হাজারের মধ্যে রয়েছে। এই প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নিহতের এই সংখ্যা আসল সংখ্যা থেক কম ধরা হয়েছে। এর কারণ হিসেবে রিপোর্টিং এর সীমাবদ্ধতা এবং যুদ্ধে হত্যার সংখ্যা গণনায় অনিশ্চয়তাকে উল্লেখ করা হয়েছে। 
এ প্রসঙ্গে হিউম্যান কস্ট অব দ্যা পোস্ট ৯/১১ ওয়ারসঃ লিথালিটি এন্ড দ্যা নিড ফর ট্রান্সপারেন্সি বইয়ের লেখক নেরা ক্রোফর্ড বলেছেন, আমরা হয়ত কোনোদিনই এসব যুদ্ধে নিহতের আসল সংখ্যা জানতে পারব না। উদাহরণস্বরূপ- মসুল এবং অন্যান্য শহরগুলো আইএস এর নিয়ন্ত্রণমুক্ত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সম্ভবত তাদের মরদেহগুলো উদ্ধারও করা হয়নি।
প্রতিবেদনটি বলছে, শুধু ইরাকেই নিহত হয়েছে ১লাখ ৮২ হাজার ২’শ৭২ জন থেকে ২ লাখ ৪ হাজার ৫’শ ৭৫ জন বেসামরিক নাগরিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ