যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম দু’মুসলিম নারী রাশিদা-ইলহান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে প্রথমবারের মতো দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। তাদের একজন ফিলিস্তিন বংশাদ্ভুত রাশিদা তালিব, অপরজন সোমালি বংশাদ্ভুত ইলহান ওমর। মঙ্গলবার এই ভোটগ্রহণ ও গণনা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। তালিব কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে জয় পান। ডেমোক্রেট ওমর কংগ্রেসের ৫ নম্বর আসন থেকে জিতেছেন। ওমরের আগে এই আসনে কংগ্রেসে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে কেইথ এলিসন জিতেছিলেন। রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল হওয়ার দৌড়ে অংশ নিতে গিয়ে তাকে আসনটি ছাড়তে হয়েছিল।
৪২ বছর বয়সী রাশিদা তালিব ফিলিস্তিন অভিবাসী বাবা-মার ঘরে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে মিশিগানের আইনসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন। অপরদিকে সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ইলহান ওমর ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সর্বশেষ সংবাদ
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের