Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি হত্যায় খুনির দোষ স্বীকার

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: June 8, 2014 | 4:24 PM

10888_26746ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি দোকান কর্মচারী লুৎফুর তরফদার ওরফে বেলালের খুনি দীর্ঘ ২১ মাস পর আদালতে মুখ খুলেছেন। গত মঙ্গলবার হার্টফোর্ড সুপরিয়র কোর্টে বিচারকার্য চলাকালীন সময় তিনি তার দোষ স্বীকার করেন। ২০১২ সালের ২৫ আগস্ট রাত ১১টার দিকে ইষ্ট হার্ডফোর্ডের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে কেজলীন মেন্ডেজ নামের ওই দুর্বৃত্ত গুলি করে হত্যা করেন বেলালকে।
গত ৩ জুন মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করে বলেন, ‘আমি আমার কৃতকর্মের জন্য খুবই দুঃখিত। তাকে হত্যা করার উদ্দেশ্যে আমি ওই দোকানে যাইনি। শুধুমাত্র আমার মেয়ে ও গার্লফ্রেন্ডের জন্য অর্থ লুট করতে দোকানে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই তাকে গুলি করে ফেলি, এটা একটি দুর্ঘটনা মাত্র।’
ঘটনার দিন কেজলীন মেন্ডেজ কালো পোশাক পরে দোকানে ঢুকে ক্যাশ রেজিস্টারে থেকে জোরপূর্বক অর্থ লুটের সময় বেলালের বুকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যান। এ ঘটনার দুই দিন পর ইষ্ট হার্টফোর্ড পুলিশ সার্ভিলেন্স ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার মা মেথা ম্যাকফারল্যান্ড পুলিশের কাছে বলেন, তার ছেলে বেলালকে খুন করেছে তাতে কোনই সন্দেহ নেই। মেথা বিশ্বাস করেন তার ছেলেই এ ঘটনা ঘটিয়েছে। কারণ তার ছেলে অস্বাভাবিক প্রকৃতির। সে দীর্ঘদিন ধরে বাইপোলার ডিসোর্ডার রোগে ভুগছিলেন। এ দুর্ঘটনার জন্য ধৃত কেজলীনের মা নিহত বেলালের পরিবারবর্গের কাছে ক্ষমাও চেয়েছেন।
তিনি স্বীকারোক্তিতে পুলিশকে বলেছিলেন, তার ছেলে নানা ধরনের অপরাধমুলক কর্মকা-ে জড়িত থাকার ফলে পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল। শাসানি দেয়ার অপরাধে গত ফেব্র“য়ারি ‘১০ এ এক বছর এবং ২০০৫ সালে নিউ হ্যাভেনে একটি দোকানে ডাকাতির মামলায় তার ১০ বছর জেল হয়েছিল। এরপর তিন ধর্ম পরিবর্তনের অজুহাতে তার নাম পরিবর্তন করে উইলী বাটস থেকে কেজলীন মেন্ডেজ নাম ধারণ করেন। গ্লাসটোনবুরী ও ওয়েস্ট হার্টফোর্ড পুলিশ অফিসার ও হার্টফোর্ড শুটিং টাক্সফোর্সের সদস্যদের মতামতের ভিত্তিতে কেজলীন মেন্ডেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হয়। পরদিন ধৃত কেজলীন মেন্ডেজকে ম্যানচেস্টার সুপরিয়র কোর্টে হাজির করা হলে বিচারক তার বিরুদ্ধে ৩ মিলিয়ন ডলারের জামিননামা ধার্য করে জেল হাজতে প্রেরণ করেন।
নিহত লুৎফুর তরফদার ওরফে বেলাল কানেকটিকাটের ম্যানচেস্টারের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও তিন কন্যা বর্তমানে একই শহরে বাস করছেন।ঢাকাটাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV