Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী সাজ্জাদুর রহমানের ইন্তেকাল, ম্যানচেস্টারে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: December 8, 2023 | 6:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ম্যানচেস্টার প্রবাসী ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান ইন্তেকাল (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুস জনিত রোগে ভুগছিলেন। গত দেড়মাস ধরে কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াত সাজ্জাদুর রহমানের বড় ছেলে তৌফিকুল আম্বিয়া টিপু যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার আজীবন সদস্য, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি এবং কানেকটিকাট বিএনপির সভাপতি। আরেক ছেলে তারেকুল আম্বিয়া বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সহ সভাপতি। মরহুমের জামাতা আহমেদ জিলু জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারন সম্পাদক।
মরহুম সাজ্জাদুর রহমানের দুই ছেলে তৌফিকুল আম্বিয়া টিপু, তারেকুল আম্বিয়া ও মেয়ে লুৎফা জিলু সকলেই কানেকটিকাটের ম্যানচেস্টার শহরেই বসবাস করছেন।
৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা কানেকটিকাটের ম্যানচেস্টারের বাইতুল মামুর মসজিদে (৪৬ কটেজ স্ট্রিট, ম্যানচেস্টার, কানেকটিকাট) মরহুম সাজ্জাদুর রহমান নামাজে জানাজার পর ম্যানচেস্টারের মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়া। মরহুম সাজ্জাদুর রহমানের জন্য দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV