Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটির নাম অধিকাংশেরই অজানা

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 13, 2014 | 2:09 PM

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’-র (এনজিএ) নাম অধিকাংশ মানুষই শোনেননি। যারা শুনেছেন, তাদেরও সংস্থাটির কাজ সম্বন্ধে জানা নেই। কিন্তু এ সংস্থাটি এখন নিরাপত্তা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থার অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
সম্প্রতি সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে এ সংস্থাটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা নিজস্ব নানা প্রযুক্তির মাধ্যমে কাজ করলেও এ সংস্থাটির কাজ এ ক্ষেত্রে ভিন্ন। কারণ ইন্টারঅ্যাকটিভ ম্যাপিং ও স্যাটেলাইট ইমেজ থেকে নেওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ ও এ-সংক্রান্ত গোয়েন্দাগিরিতে সংস্থাটি বিপুল অর্থ ও মেধা ব্যয় করছে।
এনজিএর ডিরেক্টর রবার্ট কার্ডিলো, যিনি বিভিন্ন গোয়েন্দা প্রোগ্রামে ৩১ বছরের অভিজ্ঞ। সম্প্রতি তিনি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের টপ সিক্রেট দৈনন্দিন ব্রিফিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কার্ডিলো বলেন, ‘আমি যা দিয়ে এনজিএকে সাহায্য করতে চাই তা হলো, আমরা কিভাবে দক্ষতা আহরণ করতে পারি, আমরা কিভাবে জ্ঞানের ভিত্তি সংগ্রহ করতে পারি, যা দিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় অর্থবহ সাহায্য করা যায়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি কার্ডিলোর উচ্ছসিত প্রশংসা করেছেন। এনজিএ বর্তমানে সামরিক, কূটনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণকারীদের নানা প্রয়োজনে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
পাকিস্তানে ওসামা বিন লাদেনের আস্তানায় হামলা থেকে শুরু করে সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ মার্কিন অভিযানেও তথ্য দিয়ে সহায়তা করেছে এ সংস্থাটি। সংস্থাটির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV