যুক্তরাষ্ট্রের তিনটি শহরে টাইটানিকের গয়নার প্রদর্শনী

অনলাইন ডেস্ক : ১৯১২ সালে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী টাইটানিকের থেকে উদ্ধার করা গয়নার প্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে। ১৯৮৭ সালে এক গবেষণা ও উদ্ধার অভিযানের সময় এসব গয়না জাহাজটির একজন কর্মীর ব্যাগে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—হীরা ও নীলকান্ত মণি বসানো আংটি, পোশাকের শোভা বাড়ানোর সোনার পিন, গলার হার, শার্টের বোতাম ও একটি সোনার পকেট ঘড়ি। রয়টার্সের খবরে বলা হয়, উল্লিখিত গয়নাগুলোর প্রতিটি থেকে একটি করে নিয়ে একাধিক প্রদর্শনী হয়েছে। প্রিমিয়ার এক্সিবিশনস ইনকরপোরেশন নামে একটি কোম্পানি এ প্রদর্শনীর আয়োজন করে। এবারই প্রথমবারের মতো উদ্ধার হওয়া অধিকাংশ গয়না নিয়ে আটলান্টায় উন্মুক্ত প্রদর্শনী দেবে কোম্পানিটি। এরই মধ্যে উত্তর আটলান্টার একটি কার্যালয়ে প্রিমিয়ার এক্সিবিশনস ইনকরপোরেশন ও আরএমএস টাইটানিক ইনকরপোরেশন গয়নাগুলো প্রদর্শন করেছে। আগামী শুক্রবার এগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আরএমএস টাইটানিক ইনকরপোরেশনের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্দ্রা ক্লিঙ্গেলহোফার বলেন, ‘মহাসমুদ্রের আড়াই মাইল নিচে গিয়ে একটি ব্যাগ উদ্ধার করা এবং সেটি থেকে গয়না বের করা হয়। সেই সুন্দর গয়নাগুলো একনজর দেখাতে সমর্থ হয়েছি আমরা।’ ক্লিঙ্গেলহোফার বলেন, দুই মাস প্রদর্শনী শেষে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো ও লাস ভেগাসে নেওয়া হবে।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








