যুক্তরাষ্ট্রের দিকে পুন যাত্রা শুরু মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের অভিমুখে পুনরায় যাত্রা শুরু করেছে। রোববার মেক্সিকোর সীমান্তবর্তী শহর সিউদাদ হিডালগো থেকে উত্তরে তাপাচুলার উদ্দেশ্য এ যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এসময় তাপাচুলা ও সিউদাদ হিগালডো মহাসড়কে ১০টি বাস অপেক্ষমান ছিল বলেও জানায় সিএনএন।
বার্তা সংস্তা এপি’র দেয়া তথ্যানুযায়ী, গত শনিবার গুয়েতেমালা সীমান্তে মেক্সিকো নিরাপত্তা বাহিনীর সাথে শরণার্থীদের সংঘর্ষ হয়। এদিকে সংঘর্ষের পরও দুই হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী তাদের যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে ২০ বছর বয়সী হন্ডুরাসের এক নাগরিক বলেন, মেক্সিকো পাড়ি দেয়ার উদ্দেশ্যে তিনি শনিবার শুচিয়েত নদী পার হন।
এর আগে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ আমেরিকার দেশগুলোর দারিদ্রতা ও সহিংসতাপূর্ণ অবস্থার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। এসময় তিনি মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মেক্সিকো সীমান্ত দিয়ে যদি এ অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের প্রবেশ করে, তবে তাদের অর্থ সাহায্য বন্ধ করে দেবেন ট্রাম্প।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসা অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়েতেমালার নাগরিক। সিএনএন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল