যুক্তরাষ্ট্রের পর্যটন শহর মিনেসোটার ডরসেট শহর : চার বছরেই মেয়র নির্বাচিত

শিরোনাম দেখে অবাক হবেন না। আপনি ঠিকই পড়েছেন। যুক্তরাষ্ট্রের পর্যটন শহর মিনেসোটার ডরসেট শহরে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন চার বছরের একটি শিশু। অবিশ্বাস্য হলেও সত্য, রবার্ট ববি টুফট্স নামের এই শিশুটি শুধু এবারই মেয়র নির্বাচিত হয়নি; এর আগেও সে এই শহরের মেয়র ছিল। ববি এখনও স্কুল যায় না। তিন বছর বয়সে সে প্রথম মেয়র নির্বাচিত হয়। আবারও সে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছে। ডরসেট শহরের লোকসংখ্যা ২২ থেকে ২৮ জন। শহরটিকে বলা হয়, পৃথিবীর রেস্তোরাঁর রাজধানী। ‘টেস্ট অব ডরসেট ফেস্টিভাল’ নামের উত্সব চলাকালে প্রতি বছর মেয়র নির্বাচন করা হয়। নিয়মটি হচ্ছে, একজন ভোটার যত খুশি তত ভোট দিতে পারবে। তবে প্রতিটি ভোটের জন্য চার্জ দিতে হবে ১ ডলার। ফুটফুটে ববির প্রিয় আইসক্রিম খাওয়া আর মাছ শিকার। তার একজন বান্ধবীও আছে, নাম সফি। ববি রীতিমত নির্বাচনই করেছে। সে ভোটপ্রার্থনা করে কার্ড বিলি করেছে। কার্ডের একপাশে তার ছবি এবং অপর পাশে লেখা ‘আমি আপনাদের মেয়র হতে পছন্দ করি, যেমন আমি পছন্দ করি সফিকে।’ শিশুটির মা ৩৪ বছর বয়সী এমা টুফট্স বলেছেন, ‘ববি চমত্কার কাজ করেছে বলে আমি মনে করি।’ ববির কাজটা কী? ডরসেটে আগত লোকদের অভ্যর্থনা জানানোই তার মূল কাজ। এছাড়া দাতব্য কাজে অর্থ সংগ্রহেও ববি নেতৃত্ব দেয়। সূত্র : এপি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








