Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দুই সিটিতে ৩ বাংলাদেশির জয়

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: November 6, 2019 | 4:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটি কাউন্সিলের নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছেন। এরা হলেন চট্টগ্রামের সন্তান নূরুল হাসান এবং মাহাবুবুল তাইয়্যেব। 

৫ নভেম্বর আপার ডারবি সিটি কাউন্সিল (টাউনশিপ) নির্বাচনে শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্যে পুননির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মিলবোর্ন সিটি তথা বরো কাউন্সিলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন নূরুল হাসান। দ্বিতীয় মেয়াদেও একই দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে এই সিটির প্রেসিডেন্ট হতে চান তিনি। তার বাড়ি চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের বন্দরটিলায়।

উল্লেখ্য, মিলবোর্ন সিটির ৬ কাউন্সিলম্যানের ৪ জনই বাংলাদেশি। অপর দু’জনের মেয়াদ ফুরোবে চার বছর পর। তারা হলেন মুনসুর আলী এবং ফেরদৌস ইসলাম। এরা সকলেই ডেমক্র্যাট।

এদিকে, মানিকগঞ্জের সন্তান শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্যে পুননির্বাচিত হয়েছেন। 

বিজয়ী ৩ বাংলাদেশিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV